বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব নেতৃত্বাধীন ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় যুব নেতৃত্বাধীন ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস।উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে।

প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রি-টেষ্ট, পোষ্ট টেস্ট, ডিজিটাল অধিকার কি? আর্ন্তজাতিক আইনের মূলনীতিসমুহ, মতপ্রকাশের স্বাধীনতা, মতপ্রকাশের স্পেসে অধিকার লঙ্ঘন, ডিজিটাল আইনের উদ্দেশ্য ও ব্যবহার, বিভিন্ন ডিজিটাল আইনের সংক্ষিপ্ত বিবরণ, বিদ্যমান আইনের চ্যালেঞ্জ, ডিজিটাল আইন অনুযায়ী কি করবেন এবং কি করবেন না, ডিজিটাল নাগরিকত্ব, কম্পিউটার দক্ষতা, ডিজিটাল স্বাক্ষরতার মূল বিষয়, ডিজিটাল স্বাক্ষরতার ৫টি স্তম্ভ, ডেটা ব্রাউজ করা, অনুসন্ধান করা এবং ফিল্ডার করা, পক্ষপাতগুলি সনাক্ত করতে, সীমাবদ্ধতা সনাক্ত করতে এবং প্রশ্নের তথ্যের নির্ভরযোগ্যতা মূল্যায়ন করা, শক্তিশালী সমালোচনামুলক চিন্তাভাবনা এবং যুক্তি দক্ষতা বিকাশের মাধ্যমে ডেটা পরিচালনা করা, অনলাইনে বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শেয়ারিং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকত্বের সঙ্গে যুক্ত হওয়া, নেটিকেট ডিজিটাল পদচিহ্ন এবং ডিজিটাল পরিচয়, ইন্টারনেট নিরাপত্তা উপায়, মানষিক স্বাস্থ্যের যত্ন , ডিজিটাল প্রযুক্তির পরিবেশগত প্রভাব, নিরাপত্তার হুমকি ও সাইবার অপরাধের প্রকার: সামাজিক প্রকৌশল, ফিশিং মানহানি ও খ্যাতি সাইবার বুলিং, বাংলাদেশ প্রেক্ষাপটে সাইবার অপরাধ বিশ্লেষণ, অনলাইনে চরমপস্থা, মিথ্যা তথ্য, ভুল তথ্য ও ভুয়া খবর, অপপ্রচার, ডিজিটাল বিভাজন, ডিজিটাল নাগরিকের কর্তব্য, অপরাধের শিকার হলে করণীয়, মোবাইল আর্থিক পরিসেবা, অনলাইনে কেনাকাটা ও এফ কমার্স গুগল ম্যাপ, ডিজিটাল বিষয়বস্তু তৈরীল প্রক্রিয়া, বিষয়বস্তু তৈরীর জন্য বিভিন্ন সরঞ্জাম এবং ওয়েবসাইট, ভিডিও মিটিং টুলের মৌলিক বৈশিষ্ট, বিক্ষোফ প্রদর্শন, মূল্যায়ণ, গ্রæপ ওয়ার্ক ও প্রেজেন্টেশন সহ বিষয়ের উপর বিভিন্ন সেশন ছিল।

২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন তরূণ-তরূণী ডিজিটাল অধিকার, সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয় সম্পর্কে জ্ঞান সংগ্রহ করবে সচেতন হবে এবং ২/৩ টি কর্ম পরিকল্পনা তৈরী করবে পরবতীতে সেগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন এহছান মাহমুদ ও হাসনা আক্তার ইতি, সহযোগী প্রশিক্ষণ হিসেবে দায়িত্বে ছিলেন সাইবার সিল্ড মো: মারুফুজ্জামান সম্রাট ও ইয়াছিন আরাফাত শাওন, প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন