সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশকে নিয়ে বিজেপি নেতার ঔদ্ধত্য

ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকে কেন্দ্র করে বাংলাদেশের কুমিল্লায় ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুব্রাহ্মনিয়ম স্বামী চরম ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন।

মঙ্গলবার (০৩ অক্টোবর) টুইটারে একটি ভিডিও রিটুইট করে বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর হুমকি দিয়েছেন তিনি।

এ সময় তিনি টুইটারে লেখেন, বাংলাদেশকে চরম বার্তা দেয়া উচিত। প্রয়োজনে এসব ঘটনা থামাতে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে পাঠাতে হবে।

এদিকে, টুইটারে বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে লেখা তার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন অনেক ভারতীয় নাগরিক।

এর মধ্যে একজন লিখেছেন, ‘এখন যদি বাংলাদেশ গুজরাটের ঘটনায় সে দেশের সেনা পাঠাতে চায় আপনি কি করবেন।’ আরেকজন মন্তব্য করেছেন, বাংলাদেশ সিকিম নয়, যে আপনি এ কথা বলবেন। আপনারা চীন এবং পাকিস্তানকে কীভাবে সামলাবেন আগে ভাবুন।’

সুব্রাহ্মনিয়ম স্বামীর টুইটে আরেকজন লিখেছেন, আপনি কি মুসলিমদের ঘৃণা করেন! আপনি তো উচ্চ শিক্ষিত একজন মানুষ। যিনি তরুণদের আদর্শ। আপনি তো চাইলেই হিন্দু-মুসলিমদের মধ্যে শান্তি স্থাপনে কাজ করতে পারেন। কেন আপনি ঘৃণা উস্কে দেন! আরেক জন ভারতবর্ষ জুড়ে নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে তার জের টেনে বলেন, নিজের দেশের মেয়েদের বাঁচাতে পারছেন না। আবার অন্য দেশে নিয়ে কথা বলেন কেন!

উল্লেখ্য, বিজেপির এই নেতা এর আগেও বাংলাদেশবিরোধী মন্তব্য করে সমালোচনার পাত্র হয়েছিলেন। সুব্রাহ্মনিয়ম স্বামী বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেন। তিনি বলেছিলেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। আসামের শিলচরে বিজেপির একটি জনসভায় এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী