বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে শুল্কফাঁকির চেষ্টায় দুই কোটি টাকার পণ্য চালান আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির চেষ্ঠায় ভারত হতে আনা দুই কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ঔষধসহ বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার (২৬ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারের ২৬নং শেড হতে পণ্য চালানটি আটক করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ বিভিন্নপ্রকার ৬০ কেজি ঔষধ, দুই বস্তায় ৯৬ হাজার পিস জিলেট ব্লেড, শাড়ি কাপড় ৬০ পিস, ২২শ’ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১ কেজি ওজনের সাদা রং এর গুড়া পাউডার।

তবে পাউডারের প্রকৃতি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি কাস্টমস। পরীক্ষাগারে টেষ্ট করানোর পর জানা যাবে এটা কিসের। পণ্য চালানটি আটককালীন সময়ে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার মির্জা রাফেজা ও বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম।

বেনাপোল কাস্টম সূত্রে জানা যায়, এই পণ্যগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স দলিলুর রহমান অ্যান্ড সন্স’ এবং সিএন্ডএফ এজেন্ট ‘সার্ভিস লাইন’ বেনাপোল যশোর।

আমদানি কারক প্রতিষ্ঠান ২৬ নম্বর বন্দরের শেড ইনচার্জ যোগসাজসে চুক্তি মোতাবেক শুল্কফাঁকি চেষ্ঠা করছিল এবং পণ্যগুলো ভারত থেকে আমদানি করেছিলো। তবে পন্য চালানটি কাস্টমস ও গোয়েন্দা সংস্থা আটক করতে সক্ষম হয়।

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার মির্জা রাফেজা জানান, ভারত হতে আনা আমদানি নিষিদ্ধ পণ্য চালানটি আটক করা হয়েছে। কমিশনারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা