বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাতক্ষীরায় বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, নথি লুটপাট এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কসহ দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৮ জুন) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ড সার্চ কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির নেতৃত্বে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও মনোনয়ন ফরম লুটপাট করা হয়।

এতে আরও অভিযোগ করা হয় যে, হামলাকারীরা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও যাচাই-বাছাই কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সদস্য শেখ এবাদুল ইসলামসহ সার্চ কমিটির অন্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এই ঘটনাকে দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের সামিল উল্লেখ করে অভিযুক্ত মনিরুজ্জামান মনি এবং মাসুম বিল্লাহকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা