শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা

কামরুল হাসান:কলারোয়া বাজারে ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। অভিযানে মেসার্স রাসেল ফার্মেসীর সত্ত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া পৌর সদরের বিভিন্ন ফার্মেসীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করছে, যা সেবনে মানুষ অসুস্থ্য এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরার বাশারাফ হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসীর মালিক কাজী সামছুর রহমানকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ