বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত হলো লবণসহিষ্ণু গমের নতুন জাত

মিঠুন সরকারঃ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ‘জিএইউ গম-১’ নামে লবণসহিষ্ণু গমের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন। জাতীয় বীজ বোর্ড গত ১৭ জুন এ জাতটির অনুমোদন দিয়েছে। অধ্যাপক ড. এম ময়নুল হক ও ড. মো. মসিউল ইসলামের নেতৃত্বে গবেষক দলটি তিন বছর ধরে এ প্রকল্পে কাজ করেছেন।

নতুন এ গমের জাতটি বিশেষভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে চাষের উপযোগী। গবেষণায় দেখা গেছে, এ জাতের গম লবণাক্ত পরিবেশে ভালোভাবে টিকে থাকতে পারে এবং হেক্টর প্রতি ৩.৭৫ থেকে ৪.৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। সাধারণ গমের তুলনায় এটি মাত্র ৯৫ থেকে ১০০ দিনেই পরিপক্ব হয়।

গবেষক ড. মো. মসিউল ইসলাম জানান, বাংলাদেশের প্রায় ১০ লাখ হেক্টর লবণাক্ত জমিতে এ গম চাষ করা সম্ভব হবে। এতে করে উপকূলীয় অঞ্চলের কৃষকরা বাড়তি আয়ের সুযোগ পাবেন। আমন ধান কাটার পরপরই এ গম চাষ করা যাবে বলে জানান তিনি।

এ গমে উচ্চমানের প্রোটিন রয়েছে এবং এটি কম ফ্যাটযুক্ত। গবেষকরা দাবি করেন, এতে প্রচলিত গমের তুলনায় বেশি পুষ্টিগুণ রয়েছে। গাছের কাণ্ড মোটা হওয়ায় বেশি পরিমাণ খড়ও পাওয়া যাবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এ উদ্ভাবন দেশের কৃষি খাতের জন্য একটি মাইলফলক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধির এই সময়ে এ জাতটি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে আসবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী মৌসুম থেকেই কৃষকদের মধ্যে এ গমের বীজ বিতরণ শুরু করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকায় এ গমের চাষ সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী