বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাফিক জরিমানার টাকা আত্মসাৎ: অমিত ঘোষ বাপ্পার বিরুদ্ধে নতুন অভিযোগে উত্তাল পাকাপোল এলাকা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পাকাপোল এলাকায় আবারও আলোচনায় উঠে এসেছেন অমিত ঘোষ বাপ্পা। সম্প্রতি এক ট্রাফিক মামলার জরিমানার টাকা আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর আগেও তার বিরুদ্ধে মাদক সেবন, প্রতারণা ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাকাপোল এলাকার এক ব্যবসায়ী ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরসাইকেলের কাগজপত্রজনিত মামলায় জরিমানার শিকার হন। ওই সময় অমিত ঘোষ নিজেকে প্রশাসনের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে জরিমানার টাকা পরিশোধের দায়িত্ব নেন এবং ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো রসিদ বা কাগজপত্র জমা দেননি তিনি। এমনকি বারবার তাগিদ দেয়ার পরও টাকা ফেরত দেননি।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, “আমি ভেবেছিলাম উনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখেন বলে হয়তো দ্রুত কাজ হয়ে যাবে। কিন্তু এখন বুঝতে পারছি আমি প্রতারিত হয়েছি। টাকা তো গেলই, তার সঙ্গে সম্মানও হারালাম।”

এই ঘটনার পর বিষয়টি স্থানীয় ব্যবসায়ী মহলে জানাজানি হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেছেন, অমিত ঘোষ দীর্ঘদিন ধরে একই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত। বিশেষ করে নিরীহ, সাধারণ মানুষকে টার্গেট করে তিনি অর্থ আত্মসাৎ করে থাকেন।

এ বিষয়ে কথা বলতে গেলে এলাকাবাসীর কেউ কেউ বলেন, “অমিত ঘোষ একাধারে একজন মাদকসেবী, সন্ত্রাসী এবং প্রতারক। সে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করে এবং সুযোগ পেলে প্রতারণা করে থাকে। আগেও তার নামে অভিযোগ উঠেছিল, কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় সে বারবার পার পেয়ে গেছে।”

স্থানীয় সূত্র আরও জানায়, অমিত ঘোষ বাপ্পা প্রশাসনের কিছু অসাধু সদস্য এবং প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজেকে রক্ষা করে চলেছেন। ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতেও ভয় পায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেকে লিখেছেন—“একজন প্রতারক কিভাবে সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেটা দেখলে হতাশ হতে হয়। প্রশাসনের উচিত এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।”

উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার মামলায়ও অমিত ঘোষ বাপ্পার নাম রয়েছে। সেখানে তার বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। এতে পরিষ্কার যে, অমিত ঘোষ বাপ্পার কর্মকাণ্ড শুধু প্রতারণা বা মাদক সেবনে সীমাবদ্ধ নয়, বরং তিনি এখন একাধারে সামাজিক, আইনগত ও নৈতিক হুমকিতে পরিণত হয়েছেন।

এলাকাবাসীর জোর দাবি, অমিত ঘোষ বাপ্পার বিরুদ্ধে সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যেন ভবিষ্যতে কেউ প্রশাসনের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা