বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় এসআই সাইদুজ্জামানের মৃত্যু

আব্দুর রহমান: সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ সাইদুজ্জামান (৪৮), একজন কর্মরত পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে এসআই (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন। ১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে রাতে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাটিয়া লস্কারপাড়া এলাকায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম এসআই মোঃ সাইদুজ্জামান কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পারমৃত্তিকা পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোঃ আঃ গফুর মন্ডল ও মাতা মোসাঃ হালিমা বেগম। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘ ২৮ বছর ৯ মাস নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর ৬ মাস ৮ দিন।

সাতক্ষীরা জেলা পুলিশ এক শোক বার্তায় জানায়, এসআই সাইদুজ্জামান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ সদস্য। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বিভাগ একজন দক্ষ ও আদর্শ কর্মকর্তা হারাল। জেলা পুলিশ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!