বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রায় তিন বছর পর যবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নতুন রূপে চালু হয়েছে।

রোববার (১৪ জুলাই) দুপুরে ক্যাফেটেরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। পরে ক্যাফেটেরিয়ার প্রতিটি অংশ ঘুরে কার্যক্রম তদারকি করেন।

এসময় তিনি রান্নার স্থান, অভ্যন্তরীণ পরিবেশ ও চিত্রশৈলীর দিকেও বিশেষ নজর দেন এবং সংশ্লিষ্টদের নানা নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, জনসংযোগ শাখার সহকারী পরিচালক (চলতি দায়িত্ব), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শতাধিক শিক্ষার্থী। নতুন উদ্যমে ক্যাফেটেরিয়া চালু হওয়ায় দিনভর শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, নতুন করে চালু হওয়া ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীরা এখন স্বস্তিদায়ক পরিবেশে নির্ধারিত দামে মানসম্মত খাবার গ্রহণের সুযোগ পাবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

তিনি আরও জানান, খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকি করা হবে।

এদিকে দীর্ঘদিন পর ক্যাফেটেরিয়া চালু হওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও ভালো মানের খাবার নিশ্চিত করার পাশাপাশি একটি স্বচ্ছ ও সহজবোধ্য মূল্য তালিকা প্রকাশের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান