বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ কেটে প্রশংসায় ইউএনও নওশাদ

দেবহাটা প্রতিনিধি: কয়েক বছরের পুরানো ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ অপসারণ করে কোমলমতি শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে করায় প্রশংসায় ভাসছেন দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। বৃহস্পতিবার সকাল থেকে এই উদ্যোগটি গ্রহন করেন তিনি। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘদিন ধরে কিছু গাছ মরে যাওয়ায় শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ রাস্তার দিয়ে ঝুকিপূর্নভাবে চলাচল করছিলেন। রাস্তার পাশে কয়েক বছর ধরে মরে থাকা গাছের ডাল ও গাছ পড়ে জানমালের ক্ষতির ঝুঁকিতে আছে জানতে পেরে উপজেলার নবাগত ইউএনও কে এম আবু নওশাদ বুধবার উক্ত এলাকা ভিজিট করেন। পরে তিনি তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ মৃত গাছগুলো অপসারণপূর্বক স্থানীয়দের উপস্থিতিতে তালিকা করে বিধি মোতাবেক পরবর্তীতে নিলাম এর জন্য সংরক্ষণ করার জন্য চিঠি দেন। সাথে সাথে মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের জন্য ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারকে নির্দেশনা দেয়া হয়। একই সাথে বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে পল্লী বিদ্যুতের লোক যেন সে সময় উপস্থিত থাকে সেটাও নিশ্চিত করেন ইউএনও। পরে বৃহস্পতিবার সকাল থেকেই সকলের সম্বয়নে উক্ত মরা ও ঝুকিপূর্ণ গাছগুলো অপসারন করা হয়। ইউএনও কে এম আবু নওশাদ জানান, যেহেতু কোমলমতি শিক্ষার্থী ও পথচারিদের চলাচলে জীবনের ঝুকি ছিল তাই তিনি তাৎক্ষণিক বিধিমোতাবেক গাছগুলো কর্তন করার পদক্ষেপ গ্রহন করেছেন। ইউএনও সকল উন্নয়ন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ