বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘটনা ধামা চাপা দিতে ৪ জনকে হত্যা

শার্শা-বেনাপোলে গত ১৫ বছরে ৭৯ টি ধর্ষন মামলা বিচারহীনতায়

বেনাপোল প্রতিনিধি : বিচারহীনতার কারনে গত ১৫ বছরে ভারত সীমান্তবর্তী এলাকা যশোরের শার্শা উপজেলাতে ৭৯ জন নারী-শিশু ধর্ষনের শিকার হয়েছে। এসময় ঘটনা আড়াল করতে ধর্ষন ও বলতকারের শিকার ৪ জনকে নির্মম ভাবে হত্যা করা হয়। ৭৯ টি ধর্ষন মামলায় অন্তত আসামী হয়েছেন শতাধিক। তবে সাক্ষীর অভাব আর দূর্বল তদন্ত রিপোর্টে প্রায় সব আসামী জামিনে খালাস পেয়েছেন। এতে বিচার ব্যবস্থার দূর্বলতাকে দায়ী করে নতুন করে ন্যায় বিচার চেয়েছেন ভুক্তভোগী অনেক পরিবার। তবে পুলিশ বলছে নারী নির্যাতনের সব রোধে তারা সতর্ক রয়েছেন। আর মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতা সংস্কৃতির কারণেই প্রতিনিয়ত বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতনের মত ঘটনা।

পুলিশ তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শার্শা উপজেলায় ৭৯ টি ধর্ষন মামলার মধ্যে, শার্শা উপজেলাধীন শার্শা থানায় ৪৮ টি ও বেনাপোল পোর্ট থানায় ৩১ টি মামলা দায়ের হয়।

ধর্ষনের পর হত্যাকান্ডের এসব ঘটনার মধ্যে আলোচিত ছিল, ২০১০ সালে বেনাপোলের গয়ড়া গ্রামের চৌকিদার নবিচ্ছদির মেয়ে কাজল রেখা ধর্ষনের পর হত্যা। অভিযোগ ওঠে সম্পতির বিরোধ নিয়ে রেশারেশিতে প্রতিবেশি শওকতের ছেলে অহিদুল ইসলাম ও তার সহযোগী মিয়াদ আলী কাজল রেখাকে গণধর্ষন করে। পরে ঘটনা ধামা চাপা দিতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মরদেহ মাঠে ফেলে দেয়। ন্যায় বিচার পেতে কাজল রেখার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে কয়েকদিন বাদেই ধর্ষনকারীদের জীবন নাশের হুমকিতে অসহায় বাবাকে মামলা তুলে নিতে হয়। মেয়ে হারানোর শোকে ঘটনার পর থেকে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বাবা-মা। এখন বিচার চান অন্তবর্তীকালিন সরকারের কাছে।

কাজল রেখার বাবা নবিচ্ছদি জানান, তার মেয়েকে ধর্ষন ও হত্যার বিচার পায়নি। মামলা করলেও প্রভাবশালীদের চাপে মামলা তুলে নিতে হয়েছিল। বর্তমান সরকারের কাছে মেয়ে হত্যা ও ধর্ষনের বিচার চাই।

কাজল রেখার প্রতিবেশিরা জানান, ওহিদুল ও তার সহযোগীরা ছিল দস্যু প্রকৃতির। প্রভাবশালীদের হয়ে অসহায় মানুষদের সম্পদ দখল করে দেওয়া তাদের কাজ ছিল। কেউ তাদের কাজে বাঁধা প্রদান করলে লুটপাট, ধর্ষন ও হত্যার মত ঘটনা ঘটাতে পিছু হটতো না।

এছাড়া ২০১৪ সালের ২৭ মে উপজেলার বসতপুর গ্রামের চতুর্থ শ্রেনীর ছাত্রী সেলিনা খাতুনকে প্রতিবেশি জাকির ও তার চার বন্ধু গণ ধর্ষনের পর গলা কেটে হত্যা করে। পরে লাশ বস্তায় ভরে খালে ফেলে দেয়। এঘটনায় আসামীরা গ্রেফতার হলেও কয়েক মাসের মাথায় তারা জামিনে ফিরে আসে।

২০১৯ সালের ১২ জুন বেনাপোলের কাগজপুকুর গ্রামের শাহাজান আলীর ছেলে শাহপরানকে বলৎকার করে মাদ্রাসা শিক্ষক হাফিজুর রহমান। পরে তাকে হত্যা করে। এঘটনায় তখন সে গ্রেফতার হলেও ফিরেছে জামিনে। একদিকে স্বজন হারানো ব্যাথা অন্যদিকে এসব অপরাধীরা ফিরে এসে চোখের সামনে ঘুরে বেড়ানো আরো ব্যথিত করছে স্বজনদের। শাহপরানের বাবা জানান, বাবা-মায়ের স্বপ্ন পুরনের আগেই লালশার শিকার হয়ে জীবন দিতে হয়েছে সন্তানকে । টাকা দিতে পারেনি বলে বিচার আমাদের পক্ষে আসেনি।

আর ২০১৪ সালের ২৫ জুলাই শার্শার স্বরূপদাহ গ্রামের কোরবান আলীর মেয়ে মাদ্রাসা ছাত্রী আর্জিনা খাতুনকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছিল।

মানবাধীকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মন্ডল জানান, বিচারহীনতার কারনে দেশে হত্যা-ধর্ষনের মত ঘটনা বেড়ে চলেছে। তিনি বলেন, প্রভাবশারীদের হস্তক্ষেপের কারনে ভুক্তভোগী অসহায় পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এ অবস্থার অবসান হলে সমাজে অপরাধ কর্মকান্ড কুমবে।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, বিগত সরকারের আমলে বিএনপি পরিবারসহ সাধারন মানুষ যারা হত্যা ও ধর্ষনসহ বিভিন্ন ভাবে সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়েছেন তাদের আইনী সহয়তা দিতে সব সময় পাশে থাকবে তার দল।

যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দীকি জানান, ভুক্তভোগী পরিবার যে কোন সময় আইনী সহয়তা নিতে পারে। মালরার পর পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়ে থাকে। তবে ধর্ষনের মত ঘটনা এড়াতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতন মুলক কাজও করে যাচ্ছে পুলিশ সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন