বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ইসমাইল গাজী ও তার পরিবার মাঠের একটি বড় অংশ দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

আইলার পর তৎকালীন চেয়ারম্যান মানবিক বিবেচনায় ইসমাইল গাজীকে মাঠের একপ্রান্তে ২০ ফুট জায়গা বসবাসের জন্য বরাদ্দ দিয়েছিলেন। তবে সময়ের সাথে তা বেড়ে প্রায় ৬০ ফুটে দাঁড়িয়েছে। ফলে মাঠ সংকুচিত হয়ে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।

বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দুইবার সরকারি বরাদ্দ পাওয়া সত্ত্বেও অবৈধ স্থাপনার কারণে মাঠের উন্নয়নকাজ সম্ভব হয়নি। সম্প্রতি নতুন ঘর নির্মাণ শুরু করলে এলাকাবাসীর প্রতিবাদে ইসমাইল গাজীর পরিবার হুমকি ও গালিগালাজ করে।

অভিযোগ রয়েছে, ইসমাইল গাজীর দুই ছেলে হারুন ও ফারুক ভাটা মৌসুমে লক্ষাধিক টাকা আয় করলেও অন্যত্র জমি কিনে বসবাসের উদ্যোগ নেয়নি। বরং একের পর এক ঘর নির্মাণ করছে। তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়াল হাতে নাটক সাজানোর অভিযোগও উঠেছে।

এলাকাবাসীর দাবি, ইসমাইল গাজীর পিতার নামে পূর্ব থেকেই ২১ শতক জমি রয়েছে, যেখানে বসবাসের সুযোগ আছে। সেখানে স্থানান্তর করে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

শিশুদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার