বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার উন্নয়ন কমিটির আলোচনা সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় “উন্নয়ন কমিটির গঠন ও তালার উন্নয়নের করণীয়” শীর্ষক এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তরন পরিচালক মো. শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, সাস পরিচালক মো. ইমান আলী, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক অচিন্ত সাহা, যুবদল সভাপতি মিজা আতিয়ার রহমান, অধ্যাপক আনিছুর রহমান, তালা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আ. রাজ্জাক, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ভদ্র, কাজী মারুফ, সাংবাদিক জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, সেলিম হায়দার, এস এম মোতাহিরুল হক শাহিন, এম এম নাহিদ হাসান, আলহাজ্ব আবুল কাশেম, ব্যবসায়ী শেখ শওকত হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন, বণিক সমিতির সদস্য মো. রেজাউল ইসলাম রেজা, ডা. হামিদুল ইসলাম, আলমগীর হোসেন এবং এনজিও ব্যক্তিত্ব রেজোয়ান হোসেন।

বক্তারা তালা উন্নয়নের বিভিন্ন রূপরেখা তুলে ধরেন। রাজনৈতিক, পেশাজীবী, এনজিও এবং সাংবাদিকদের সমন্বয়ে কীভাবে তালার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, তালাবাসীর উন্নয়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক