বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শেখ আশফাকুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কৃতি সন্তান ও সিলেটের জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (১ সেপ্টেম্বর) এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দ আজাদ সুবহানীকে আইন ও বিচার বিভাগ, ঢাকার সলিসিটর পদে বদলি করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দেশের অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে কাজ করছে। এ সংস্থা আদালতের মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায়বিচার পেতে সহায়তা করছে। নতুন নেতৃত্বে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শেখ আশফাকুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিচার) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি সাতক্ষীরা জজ কোর্টের খ্যাতিমান আইনজীবী প্রয়াত দেলদার রহমানের পুত্র। সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন বিচারক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা