রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজিবিকে পেশাগত দক্ষতা অর্জনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

রোববার (৮ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পিলখানার হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে খেয়াল রাখতে বলেন শেখ হাসিনা।

২২৫ বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সময়ের সঙ্গে সঙ্গে দেশের সীমান্তে চ্যালেঞ্জিং হয়েছে শান্তিশৃঙ্খলা রক্ষা। আধুনিক সরঞ্জামের সমন্বয়ে দুর্গম অঞ্চলেও এখন সদর্পে নজরদারি করছে এই আধাসামরিক বাহিনীটি।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্বের ফার্স্ট লাইন প্রহরী হিসেবে সম্প্রতি বিজিবিতে যোগ হয়েছে ১২টি আর্মাড পার্সোনেল ক্যারিয়ার-এপিসি, ১০টি রায়োট কন্ট্রোল ভেহিকল, ১২০টি এটিভিসহ অত্যাধুনিক পেট্রোলিং ভেহিকল।

আধুনিকায়নের ধারাবাহিকতায় এই বাহিনীতে যুক্ত হলো দুটি এমআই সেভেন্টি ওয়ান-ই মডেলের হেলিকপ্টার। এর মাধ্যমে বিজিবি পরিণত হলো ত্রিমাত্রিক বাহিনী হিসেবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্স পিলখানায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিআর বিদ্রোহের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বাহিনীর উন্নয়নে সার্বিক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

তিনি বলেন, কিছু ঘটনা ঘটেছে যা অনাকাঙ্ক্ষিত। এমনটা আর হোক তা আমরা চাই না। এর ফলে দেশ এবং বাহিনী সবারই ক্ষতি হয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, ট্যাংকবিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরো বলেন, সব বাহিনীই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে। ম্যাপ করে যথাযথভাবে সীমান্তে প্রহরার ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে সরকার প্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবির চৌকস দল।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী