সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট এবং কমলা দেবী হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন । একইসঙ্গে তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে পাঠানো আলাদা দু’টি বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

অশুভ সন্ত্রাস ও হিংস্র উগ্রবাদের বিরুদ্ধে, বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনসহ নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়তে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট, ফাস্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট ও তাদের পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী এবং ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা দেবি হ্যারিস। একইসঙ্গে দেশটির প্রথম কৃষাঙ্গ, দক্ষিণ এশিয়-আফ্রিকান আমেরিকান হিসেবেও প্রথম ভাইস প্রেসিডেন্ট কমলা।

রুদ্ধশ্বাস প্রতীক্ষা ও একের পর এক নাটকীয়তার পর মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী