শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড্যান্স গ্রুপের আড়ালে জোরপূর্বক পতিতাবৃত্তি

জয়পুরহাটে ড্যান্স গ্রুপ প্রতিষ্ঠানের আড়ালে দরিদ্র ও অসহায় যুবতীদের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে লিপ্ত করা সহ প্রতারণার অভিযোগে স্থানীয় মর্ডান ড্যান্স গ্রুপ প্রতিষ্ঠানের পরিচালক সহ ২ যুবতীকে গ্রেফতার করেছে র‍্যাব এবং জিম্মি করা ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে শহরের জামালগঞ্জ রোড প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মর্ডান ড্যান্স গ্রুপ প্রতিষ্ঠানের পরিচালক ও শহরের গুলশানমোড় এলাকার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মদ (২৯), তার স্ত্রী মোসাঃ মৌসুমী আক্তার (২০), ও তাঁতীপাড়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী মিনু আক্তার (১৯)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত প্রতারক ও ব্লাকমেইলার শহরের প্রফেসরপাড়া এলাকায় মর্ডান ড্যান্স গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের আড়ালে দরিদ্র ও অসহায় যুবতীদের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে লিপ্ত করে এবং জয়পুরহাট সহ আশপাশ এলাকার কলেজ ছাত্রীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক বজায় রাখে।

যে সকল তরুণী কোনও ধরনের সামাজিক ও আর্থিক সমস্যায় পড়ে তখন তারা তাদের বিভিন্নভাবে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে এবং লুকানো ভিডিও তৈরি করতে মেয়েদের ব্যবহার করে ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কথা বলে ভয় দেখিয়ে যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন পুরুষ ও তিনজন তরুণীকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এএসপি মোহাইমেনুর রশিদ জানান, অভিযানে লুকানো ভিডিও তৈরির জন্য ক্যামেরা স্ট্যান্ড, কালো মুখোশ, কনডম, যৌন উত্তেজক সিরাপের বোতল, পেনড্রাইভ, মেমোরী, ব্লাকমেইলিং নগদ অর্থ জব্দ করে জিম্মি করে রাখা ৪ জনকে উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান