বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য

সাতক্ষীরায় তরুণদের উদ্ভাবনী সাতটি নিরাপদ পানির উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাতক্ষীরায় বাস্তবায়িত হয়েছে তরুণদের নেতৃত্বে সাতটি উদ্ভাবনী প্রকল্প। এসব প্রকল্প স্থানীয় তরুণদের প্রস্তাবনার ভিত্তিতে নির্বাচন করেছে সেভ দ্য চিলড্রেন, উন্নয়ন সংগঠন উত্তরণ এবং সাতক্ষীরা পৌরসভার সমন্বয়ে গঠিত তিন সদস্যের স্বাধীন জুরি বোর্ড।

ইতোমধ্যে নির্বাচিত প্রকল্পগুলো সাতক্ষীরা পৌরসভা, সদর ও আশাশুনি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। এর ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ পানির নতুন সমাধান পাচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে আয়োজিত ‘যুব অ্যাডভোকেসি কর্মশালায়’এই তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম আজিজুল হক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরীন আক্তার, প্রজেক্ট অফিসার এম এম মামশাদ ও আবু বক্কার সিদ্দিকী, উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, ইয়ুথ এডাপটেশন ফোরামের সহসভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত সাতটি প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত তরুণদের হাতে সনদপত্র তুলে দেয় অতিথিরা।

এসময় উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যে পানি সংকট তৈরি হয়েছে, তার স্থায়ী সমাধানে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবনী ধারণা এই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরীন আক্তার বলেন, যুব নেতৃত্বে বাস্তবায়িত এই প্রকল্পগুলো দেখিয়েছে, তরুণরা চাইলে স্থানীয় সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান দিতে পারে। নিরাপদ পানি ব্যবস্থাপনায় তাদের উদ্যোগ ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে উঠলে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের পরিবারগুলো স্থায়ী সমাধান পাবে। তরুণদের উদ্ভাবনী ধারণা ভবিষ্যতে নিরাপদ পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!