বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময় সভা

সাতক্ষীরা সংবাদদাতা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে পূজা উদযাপন কমিটির সাথে সাতক্ষীরা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় জেলা শহরের একটি অভিজাত কনভেশান সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করে সাতক্ষীরা পৌর ও সদর জামায়াত।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর সেক্রেটারী হাবিবুর রহমান সভাটি সঞ্চালনা করেন । সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সাতক্ষীলা জেলায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা—৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ স্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন স, সহভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি পৌর চন্দ্র দত, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। সভায় জেলা, পৌরসভা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জামায়াত নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটিকে অনেক ব্যস্ততার পর সংগঠনের আহবানে সাড়া দেয়ার জন্য শুভেচ্ছা জানান। জামায়াত নেতৃবৃন্দ বলেন,“বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে।”পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম—বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান এক আনন্দঘন পরিবেশে, সৌহার্দ্য ও আন্তরিকতার এক উজ্জ্বল নিদর্শন পরিলক্ষিত হয়।
সভা শেষে উভয় পক্ষই মৌলভীবাজার জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন দুর্গাপূজার নির্বিঘ্নে সফল করতে পরস্পরের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন