বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ধানের ভেজাল বীজ বিক্রয়ের অভিযোগে বিক্রেতা ও ডিলারকে জরিমানা

কলারোয়ায় ধানের ভেজাল বীজ বিক্রয়ের অভিযোগে বিক্রেতা ও ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম।
জানা গেছে, বায়ার কোম্পানির আমদানিকারক ও এসিআই কোম্পানির বাজারজাতকরণ ধানী গোল্ড ধানের বীজে ভেজালের অভিযোগ করেছেন বহু কৃষক। ধানী গোল্ড ধানের বীজ রোপন করে কৃষকের মাথায় হাত- এরূপ একটি নিউজ কলারোয়া নিউজে প্রকাশিত হওয়ার পরে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে সত্যতা পাওয়ায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্থানীয় ডিলার ও বিক্রেতাকে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা দেয়া ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গা বাজারের মেসার্স কবীর এন্টারপ্রাইজের কবিরুজ্জামান (৫০) ও মেসার্স শাওন এন্টারপ্রাইজের আব্দুর রাজ্জাক (৫০)।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকসহ সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক