বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির দাবিতেই এ কর্মসূচি। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ ও নারীরাও সর্বোচ্চ মর্যাদা পাবেন।

উপজেলা জামায়াতে আমির মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক এবং শ্রমিককল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।

এছাড়া বক্তব্য দেন জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা. আফতাব হোসেন,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,মাও. রেজাউল করিম,তালা ইউনিয়ন আমির মো. মুজিবুর রহমান,খলিলনগর ইউনিয়ন আমির মাও. আকবর হোসেন,তেতুলিয়া ইউনিয়ন আমির মাও. আ. হালিম,উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান,উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,উপজেলা সহকারী সেক্রেটারি মাও. কবিরুল ইসলাম,উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন,হাফেজ শাহ আলম,ইসলামকাটি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল হাকিম,খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান,তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান,উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা তথ্য ও মিডিয়া সেক্রেটারি মাস্টার নাজমুল ইসলাম। সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক