সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোনালদোর গোলের পর জুভেন্টাসের দুই চোট

স্পেজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেদিন জোড়া গোল করে পরপর দুই ম্যাচ ড্র করা জুভেন্টাসকে জয়েও ফিরিয়েছিলেন তিনি। গোল করলেন পরের ম্যাচেও কিন্তু এবার জিততে পারেনি জুভেন্টাস। সঙ্গে যোগ হয়েছে আরেক চোট।

রোববার রাতে লাজিওর বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই গোল করেন রোনালদো। কিন্তু শেষপর্যন্ত যেতে যেতে আর হাসি টেকেনি মুখে। প্রথমত, ফের চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। এরপর আবার ম্যাচের একদম শেষ শটে হাতছাড়া হয়েছে মূল্যবান ২টি পয়েন্ট।

অর্থাৎ ফের ইনজুরিতে পড়েছেন রোনালদো এবং ম্যাচটিও জিততে পারেনি জুভেন্টাস। ম্যাচের একদম শেষ মিনিটে গোল করে তুরিনের বুড়িদের রুখে দিয়েছে স্বাগতিক লাজিও, ম্যাচ হয়েছে ১-১ গোলে ড্র। সিরি ‘আ’য় সবশেষ পাঁচ ম্যাচে জুভেন্টাসের এটি তৃতীয় ড্র। যে কারণে পয়েন্ট টেবিলেও ওপরের দিকে যেতে পারছে না তারা।

লাজিওর মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই দারুণ এক সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে জায়গা বানিয়েও দুর্বল শট নেন তিনি। পরের মিনিটে আদ্রিয়ান র‍্যাবিয়টের শট ঠেকিয়ে দেন লাজিও গোলরক্ষক। তবে গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি জুভেন্টাসকে।

কেননা ১৫ মিনিটের সময় হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো ক্রস থেকে ছয় গজের বক্সে দাঁড়িয়ে সহজেই বল জালে জড়ান রোনালদো। প্রথমার্ধে আরও বেশ কিছু দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কখনও বারপোস্ট, আবার কখনও গোলরক্ষক বাধা হয়ে দাঁড়িয়ে গেলে আর গোল পাওয়া হয়নি তার।

ম্যাচের দ্বিতীয়ার্ধ আবার নিয়ন্ত্রণ করে লাজিও। প্রথমার্ধে লক্ষ্য বরাবর সাতটি শট করলেও কোনোটিই তেমন পরীক্ষা নিতে পারেনি জুভেন্টাস গোলরক্ষককে। দ্বিতীয়ার্ধেও তারা ভুগতে থাকে ফিনিশিং ব্যর্থতায়। এরই মাঝের ম্যাচের ৭৬ মিনিটের সময় চোট পান রোনালদো। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান তিনি।

রোনালদোর বদলি হিসেবে মাঠে নামানো হয় পাওলো দিবালাকে। তার উপস্থিতি ম্যাচে জুভেন্টাসের খেলায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ের একদম শেষ মুহুর্তে গোল হজম করে তারা। ফেলিপ সাইসেডোর গোলে ১টি পয়েন্ট নিশ্চিত করে লাজিও।

এ ড্রয়ের ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে এসি মিলান।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর