বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া

জাতীয় প্রেসক্লাব হবে মফস্বলের সবার প্রেসক্লাব

হেলাল উদ্দিন : সাংবাদিকরা যদি সততার সাথে তাদের দায়িত্ব পালন করে, তা হলে ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশর ৫০% ক্রাইম চলে যাবে। আমরা যদি সততার সাথে, আমাদের কলম চালাই তা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এর আগে বাংলাদেশর বহু সমস্যার সমাধান কিন্তু মিডিয়ার কারণেই হয়েছে। মিডিয়ার দায়িত্বশীলতাই আজ সব থেকে বড় জিনিস আর সেটার জন্যই আমার ব্যক্তিগত ভাবে একটা স্বপ্ন আছে জাতীয় প্রেসক্লাবকে বাংলাদেশের সবার প্রেসক্লাবে রূপ দেওয়া।

মনিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তিনি এ কথা বলেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪ টায় মনিরামপুর প্রেসক্লাবের সভাকক্ষে, পেসক্লাবের সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত সাংবাদিক এস.এম রাশেদুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন- আমরা যারা ঢাকা কেন্দ্রীক সাংবাদিকতা করি, বাংলাদেশর সাংবাদিকতার মেইন যে চ্যালেঞ্জগুলো সেই অর্থে ফেস করি না, তবে মফস্বল কেন্দ্রীক যারা সাংবাদিকতা করেন তারা কিন্তু অনেক ঝুকি নিয়েই সাংবাদিকতা করে থাকেন। তারা একাধারে প্রতিনিধি, ফটো রিপোর্টার আর ক্যমেরাম্যানের ও কাজ করে থাকেন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ এর মহাসচিব মীর আব্দুল আলীম বলেন- মনিরামপুর প্রেসক্লাবের পরিবেশের সাথে অন্য প্রেসক্লাবের সাথে আমি কিছুটা ভিন্নতা অনুভব করেছি, বাংলাদেশ আমার মনে হয় না এমন কোন সাংবাদিক সংগঠন আছে যেখানকার ৮০% সাংবাদিকই শিক্ষক, তিনি আরো বলেন- মনিরামপুর প্রেসক্লাবে যেমন একটা ভবন আছে, সাংবাদিকদের মধ্যে কোয়ালিটি ও আছে। মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে পাঠ করেন মনিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নিছার উদ্দিন খান আজম এবং গীতা পাঠ করেন আশোক কুমার বিশ্বাস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না, জুলাই যোদ্ধা সাংবাদিক প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও জনবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাকিম আল রাব্বি সাকিব, মনিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, জি.এম ফারুক আলম, আসাদুজ্জামান রয়েল, বাবুল আক্তার, হুসাইন নজরুল হক, মিজানুর রহমান, শফিয়ান রহমান, ফারুক আহমেদ লিটন সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি