বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬ দফা দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে সারা দেশের ন্যায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার স্বাস্থ্য সহকারীরা। শনিবার (০৪ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন’র সভাপতিত্বে স্বাস্থ্য সহকারীদের এ কর্মবিরতী পালিত হয়। গত-১ অক্টোবর বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করেছেন তারা। ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচি ইপিআই সহ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই আসন্ন টাইফয়েড টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম ০১/১০/২০২৫ তারিখ হতে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

কর্মবিরতীর আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, হেলথ এ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী এসএম নুর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ, স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু। কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও পড়বে অনিশ্চয়তার মুখে। এতে টিকা থেকে বঞ্চিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।

স্বাস্থ্য সহকারীদের নেতারা বলেন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড দিতে হবে। আমরা সারা দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা বারবার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। আর আশার বাণীতে বিশ্বাসী নই, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারীও কর্মস্থলে ফিরব না। কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারি এসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য সহকারিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!