বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানসিক নির্যাতনের অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যৌতুকের দাবিতে সুমাইয়া পারভীন (১৮) নামের এক গৃহবধূকে অমানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত গৃহবধু উপজেলার শিমুলিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। এঘটনায় গত ৪ সেপ্টেম্বর রাতে গৃহবধুর পিতা বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ওই নারীর স্বামী সখিপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রহিম ওরফে জিসান বাবু, শ্বশুর খলিলুর রহমান ও শাশুড়ী রমিছা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে ও গৃহবধূর পিতা নজরুল ইসলাম বলেন, ৫মাস আগে আব্দুর রহিম ওরফে জিসান বাবুর সাথে আমার কন্যা সুমাইয়া পারভীনের বিবাহ হয়। বিবাহের পর তারা আমার কন্যাকে যৌতুক জন্য চাপ দিতে থাকে। আমি কন্যার সুখের জন্য বিভিন্ন প্রকার স্বর্নালঙ্কার, খাট, সোকেজ, ফ্রিজ, আলমারী সহ নগদ ৫লক্ষ টাকা প্রদান করি। কিন্তু যতই যৌতুকের মালামাল ও টাকা প্রদান করা হোক না কেন তাদের চাহিদা ততই বাড়ে। তারা যৌতুকের দাবিতে প্রায় সময় আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে থাকে। গত ২ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে আবারো ২লক্ষ ৫০হাজার টাকা যৌতুক দাবী করলে আমার মেয়ে অপরাগতা প্রকাশ করলে তার শ্বশুর-শাশুড়ীর নির্দেশে স্বামী আব্দুর রহিম ওরফে জিসান বাবু পিটিয়ে জখম করে।

এসময় সে আমার ২মাসের অন্তঃসত্তা মেয়ের লাথি মারে এবং জীবন নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতির দেখিয়ে ঘরের মধ্যে আটকে রাখে। পরবর্তীতে আমার মেয়ে সুমাইয়া পারভীন পালিয়ে আমার বাড়িতে আসলে আমি তাকে মারাত্বক জখম অবস্থায় সখিপুর হাসপাতালে ভর্তি করি। পরে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করনো হয়। বর্তমানে সে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত সুমাইয়া পারভীন বলেন, আব্দুর রহিম ওরফে জিসান বাবুর সাথে তার বিয়ে হওয়ার পর থেকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। তার একাধীক নারীর সাথে সম্পর্ক আছে। এমনকি আমি সহ অনেকগুলো বিয়ে রয়েছে। সব সময় আমাকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। আমি যখন বাপের বাড়ি না যেতে তখন নির্যাতন বেড়ে যায়। সে যখন বাড়ি থেকে কোথায় গেলে আমাকে বাড়িতে আটকে রেখে যেত। গত ২ তারিখে আমাকে অমানসিক নির্যাতন করে। আমি সুযোগ বুঝে পালিয়ে আসি। এরপর সে বিভিন্ন ভাবে আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভূগছি। আমরা পুলিশ সুপার ও দেবহাটা থানার ওসির সহযোগীতা কামনা করছি। দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল