শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পুত্র হত্যার মামলা তুলে নিতে হুমকীর প্রতিবাদে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমার সন্তান বাবুকে বর্বর ও নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে সন্ত্রাসী নুরুল, আরিফ, সাবিনাসহ ১০/১২ জন সন্ত্রাসী। আমি এই হত্যার প্রতিবাদে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করে এখন বিপদে আছি। যে কোন সময়ে আমি গুম ও খুন হতে পারি। কুখ্যাত সন্ত্রাসী বাবুকে হত্যায় নেতৃত্বদানকারী নুরুল ডাকাত, ভঞ্জুর ডাকাতসহ আসামীরা মামলা তুলে নিতে হুমকী ধমকী এমনকি প্রাণনাষ করবে বলে শাষাচ্ছে। আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে ব্যাপক ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিকার চেয়ে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে পুলিশ, প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্দুর কন্যা, জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জের বন্দকাটি গ্রামের হোসনেয়ারা বেগম এই অভিযোগ করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার পুত্র আবিদ হোসেন অরফে বাবুকে হত্যায় নেতৃত্বদানকারী, এলাকার বহুল বিতর্কিত, একাধীক হত্যাসহ ডজন ডজন মামলার আসামী কুখ্যাত নুরুল ডাকাতসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা খুবই সক্রিয়। আজও তারা বিভিন্ন কৌশলে অধরা থেকে খুন গুমের হুমকী দিচ্ছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতে দিনে দাঁপিয়ে বেড়াচ্ছে খুনী নুরুল ও অন্যান্য আসামীসহ হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা সিরাজুল মেম্বর ও মামলার অন্যতম তদবীরবাজ, কোর্টের দালাল জাহাঙ্গীর আলম (আকবর চেয়ারম্যানের পুত্র)। জাহাঙ্গীর ও সিরাজুল মেম্বরের ইন্ধন ও আর্থিক সহায়তার কারণেই দীর্ঘদিন যাবত বেপরোয়া নুরুল বাহিনী। আমি তাদেরকে আটকপুর্বক জিজ্ঞাসাবাদের দাবী জানাচ্ছি। বাবু হত্যার রাতেও নুরুলের বাড়িতে নৈশভোজে একত্রিত হয়েছিল জাহাঙ্গীর, সিরাজুল, নুরুল, ভঞ্জুর, আরিফ ও ওয়াহাব আলীসহ ১০/১২ জন। এই নুরুল বাহিনীর কারণেই এলাকার সম্পদশালী ও ব্যবসায়ীরা আজ বড়ই অসহায়। রাতের আধারে ভয়ঙ্কর রূপ ধারণ করে দীর্ঘদিন অসংখ্য মানুষের ক্ষতিসাধন করে আসছে নুরুলসহ তার বাহিনী। নুরুল ডাকাত ও তার সক্রীয় বাহিনীর বিরুদ্ধে হত্যাকান্ড, ঘের দখল, ঘের লুট, জমি দখল, এসিড নিক্ষেপ, অন্যের ঘরে আগুন জ্বালানোসহ অনেক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। এ বাহিনীর ভয়ে বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন, ৯ নং ওয়ার্ডের মেম্বর খলিল সরদারসহ ১০/১২ জন কালিগঞ্জ থানায় নিরাপত্তার দাবীতে সাধারণ ডায়রী করেছেন। বাহিনীর প্রধান বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের পুত্র নুরুল মোড়ল আমাকে ভয় দেখাচ্ছে খুবদ্রæত মামলা তুলে না নিলে খুন, যখম এমনকি গুম করা হবে। এমনকি দুস্কৃতকারী সন্ত্রাসীরা মুল হত্যার ঘটনাটি অন্যের ঘাড়ে চাঁপাতে ষড়যন্ত্র শুরু করে। তারই অংশ হিসাবে মূল ঘটনাটি আড়াল করতে স্থানীয় খলিল মেম্বর ও ফিরোজ লস্করকে জড়িয়ে মিথ্যা খবর এবং অপপ্রচার চালানো হয়েছে। আমি আজ আপনাদের মাধ্যমে এই অপ প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ভয়ঙ্কর খুনী নুরুল বাহিনীর অত্যাচারের হাত হতে রক্ষা পেতে এবং নতুন কাউকে হত্যা করে কোনো মায়ের কোল যেনো শুন্য করতে না পারে সেজন্য তাদেরকে গ্রেপ্তার পুর্বক দ্রুত আইনের আওতায় আনার জন্য মাননীয় পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস