বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন

সানবীম করিম সিয়াম: ক্রিকেট, ভলিবল ও ফুটবলের পর এবার হ্যান্ডবল খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখলো সাতক্ষীরার কলারোয়া। তাও আবার কলারোয়ার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা। টানা তিনবার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আবারো অংশ নিতে যাচ্ছেন খুলনা বিভাগীয় পর্যায়ে। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা এ গৌরব অর্জন করে চলেছে। বিভাগীয় ও দেশসেরা হতে এখন শুধু তাদের দরকার আরো একটু ক্রীড়াঙ্গনের প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা ও সহযোগিতা।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টে জোন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের ছাত্রী খেলোয়াড়রা। গেলো ৩ বছরে ৩বারই সাতক্ষীরা জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয় তারা। আগামি ১৭, ১৮ ও ১৯ অক্টোবর খুলনায় উপ-অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে তারা।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদের এমন অভাবনীয় কৃতিত্বের পিছনে যাদের অবদান অন্যতম তারা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, ক্রীড়া শিক্ষক মো.আবুল হোসেন ও কোচ সাজিদুল করিম তপু। এছাড়া সার্বিকভাবে তত্ববধায়ন ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম।

হ্যান্ডবল টিমের খেলোয়াড় ১০ম শ্রেণির ছাত্রী সালমা খাতুন বলেন, ‘ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ৩বার চ্যাম্পিয়ন হয়েছি। খুলনায় বিভাগীয় পর্যায়ে খেলতো যাবো। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার নতুন নতুন অনেক কিছু শিখছি।’

টিমের অধিনায়ক ১০ শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুন বলেন, ‘ক্রীড়া সংশ্লিষ্ট আরো সহযোগিতা পেলে আমরা আরো উন্নতি করতে পারবো বলে আশা করি।’

এ বিষয়ে রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের ক্রীড়া শিক্ষক মো.আবুল হোসেন বলেন, ‘মফস্বল গ্রামে স্কুল তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করি মেয়েদেরকে বিভিন্ন ক্রীড়াঙ্গনে মানোন্নয়নের।’

রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক মনসুর আলী বলেন, ‘আমরা গ্রামের বাচ্চাদের অনেকটা অনিচ্ছা থাকা সত্বেও তাদের উৎসাহ নিয়ে ক্রীড়াঙ্গনে ভালো অবস্থানে নিতে সক্ষম হয়েছি।’

হ্যান্ডবল টিমের কোচ সাজিদুল করিম তপু বলেন, ‘আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে হ্যান্ডবল খেলায় কলারোয়া অঞ্চল জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে বলে বিশ্বাস করি।’

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম বলেন, ‘মেয়েদের উত্তোরত্তর সাফল্য কামনা করি। তাদের প্রতি সহযোগিতা ও শুভকামনা রইলো। বিভাগীয় পর্যায়ে হার-জিত যাইহোক তাদের পাশে থাকবো।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান