বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থীর উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঘুঘুমারী দূর্গা মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুৃষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শুভাষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, আশাশুনি উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি, আশাশুনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতীষ রায় প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন খাজরা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মিজানুর রহমান।ধানেরশীষের উঠান বৈঠকে হাজার হাজার সোনাতনী ধর্মাবলম্বীগন সহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান আতিথি এসময়ে বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে অবহেলিত খাজরাবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবো। এখানের জলাবদ্ধতা নিরসন, সড়ক ও জনপদের উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখতে চাই। ক্রীড়া ও স্বাস্থ্যখাতে উন্নয়ন করে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি সোনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় কাজ করতে চাই।

উঠান বৈঠক শেষে বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়