সাতক্ষীরা-০২ আসনের এমপি রবির করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা


করোনায় আক্রান্ত সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. আব্দুল হান্নান।
বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরা সদরের এমপি মহোদয় এলাকার জনগণকে ভালবেসে নিজের জীবনের ঝুকি নিয়ে করোনা প্রতিরোধে মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছেন এবং করোনার সংক্রমণ রোধে সকলকে সতর্ক ও সজাগ করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছেন। তিনি কখনও ঘরে বসে থাকেননি। তিনি অবিরাম ছুটে চলেছেন গ্রাম থেকে শহর আর শহর থেকে গ্রাম। নিজের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকা সর্তেও জনগণের কল্যাণে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। তার অটুট মনোবল ও শক্তি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সেই শক্তিতেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরায় করোনার সংক্রমণ রোধে সেই বীর মুক্তিযোদ্ধা ও করোনা যোদ্ধা আজ নিজেই করোনায় আক্রান্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন করোনা থেকে মুক্তি ও সুস্থতা দান করেন সেই কামনা করেছেন এবং সকলের কাছে সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির জন্য দোয়া কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. আব্দুল হান্নান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন


