বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

দেবহাটায় সরকারি রাস্তার পাশের গাছ কাটায় উপজেলা নির্বাহী অফিসাররের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ এ অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, গত ৪ এপ্রিল দেবীশহর এলাকায় সরকারি আইডিভুক্ত রাস্তা নং-৫১১৮ এর পাশ থেকে গাছ কাটা হয়। যা স্থানীয় মৃত মানিক মোড়ল পাশে রাস্তার সরকারি জমিতে থাকা ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দেয়। বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগুনি গাছ কেটে ফেলা হয়েছে। উক্ত মহেগুনি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে বলেও ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে। উক্ত গাছ গুলো কাটার ফলে বর্ষার মৌসুমে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে বলেও ধারনা করা হচ্ছে। তাছাড়া অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটা আইনত অপরাধ বলে উল্লেখ করে এ অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।

বিষয়টি নিয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী