শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬৩ বছরের বৃদ্ধ আটক

নড়াইলের লোহাগড়া কোটাকোল ইউনিয়নের একটি গ্রামে ১০ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

শিশুটির বাবা ও মা সাংবাদিকদের বলেন, ১৪নভেম্বর শনিবার দুপুর ১টার দিকে তার ছোট মেয়ের কাপড় ধুতে মেয়েটিকে বাড়িতে রেখে পুকুরে যাই। সেসময় একই গ্রামের শহিদুল মোল্ল্যা (৬৩) তাদের ঘরে ঢুকে মেয়েটিকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার চেঁচামেচি করলে তিনি (মা) দৌড়ে এসে ঘরে ঢুকলে শহিদুল মোল্লা চলে যায়। মেয়েটির মা বিষয়টি মেয়ের বাবা ও আশপাশের লোকজনদের জানিয়ে থানা পুলিশকে অবহিত করার উদ্যোগ নিলে গ্রামের মাতব্বর মিরাজ বিশ্বাস, মুজিবর বিশ্বাস, মিন্টু মোল্ল্যা, ইব্রাহিম মেম্বার, মালেক বিশ্বাসসহ স্থানীয় লোকজন তাদেরকে উপযুক্ত বিচার দেয়ার কথা বলে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।

মেয়েটির বাবা আরো জানান, স্থানীয় মাতব্বররা শালিসের নামে সময়ক্ষেপণ করেন ও অভিযুক্ত শহিদুলের ছেলে হুমকি-ধামকি দেন। পরবর্তীতে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, ‘রবিবার সকালে শহিদুল মোল্ল্যাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার