শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু


শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিপা ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্থানীয় প্রতিনিধি আঙ্গুর আল আসাদ বাবু (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে শ্যামনগর-ভেটখালী সড়কের পেচোর মোড় নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়।
দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি শ্যামনগর উপজেলার ভেটখালী তরানীপুর গ্রামে আজগর গাজীর পুত্র।
স্থানীয় নুরনবী জানান, কোম্পানির কাজে শ্যামনগর হতে ভেটখালী যাওয়ার সময় পেচোর মোড় নামক স্থানে ইট ভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন


