মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ) বিকালে কাটিয়া মাস্টার পাড়াস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্ম না হলে জাতীয় পার্টির জন্ম হতো না, এমন নেতার জন্ম না হলে উপজেলার জন্মও হতো না। হোসাইন মোহাম্মদ এরশাদের রাষ্ট্র পরিচালনা কালীন দেশটাকে যেভাবে সাজিয়েছিল আজকে তা অনেক পরিবর্তন হয়েছে। আমরা চাই জাতীয় পার্টিকে সাতক্ষীরা জেলায় নতুনভাবে সাজাতে সাতক্ষীরা জেলাকে বলা হয় দ্বিতীয় রংপুর সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ঘাটি। প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জাতীয়পার্টিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তুমি আরো বলেন, মরহুম আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গ্রাম বাংলার মানুষের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট স ম আলিফ হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পি, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বদু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রুমি, কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, সাধারণ সম্পাদক তৌফিক বেলাল, ০১ নং ওয়ার্ড ছাত্রসমাজের মোঃ আব্দুল্লাহ সাকিব প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টি, জেলা ছাত্রসমাজ, পৌর, সদর উপজেলা ছাত্র সমাজ, জেলা স্বেচ্ছাসেবক পাটি, জেলা তরুণ পার্টি, জেলা শ্রমিক পার্টির নেতাকর্মী ও জেলা ছাত্র সমাজের ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজ ছাত্র সমাজের নেতৃবৃন্দ ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়েরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান