শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২০ অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল, ভারতেই হবে ২০২২ সালে

করোনাভাইরাসের কারণে প্রথমে এক বছর পেছানো হয়েছিল, পরে বাতিলই করে দেয়া হলো ফিফা অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। তবে ২০২২ সালে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি।

অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে সেটি এক বছর পিছিয়ে দেয়া হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা ছিল এই টুর্নামেন্ট।

কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি হওয়া তো দুরে থাক, বরং দিন দিন খারাপ হচ্ছে। যে কারণে আগামী বছরের শুরুতেও এই টুর্নামেন্টটি আয়োজনেরিআর ঝুঁকি নিল না ফিফা। অর্থাৎ, ২০২০ নারীদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ (ভারত) এবং ২০২০ নারীদের অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ (কোস্টারিকা) বাতিল করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের গভর্নিং বডি।

তবে ২০২০ সালের এই দু’টি টুর্নামেন্টের যে দুই আয়োজক ছিল, পরেরবার আয়োজনের দায়িত্ব তাদের কাছেই রেখে দেয়া হয়েছে। অর্থ্যাৎ, ২০২২ সালে ভারত এবং কোস্টারিকার কাছেই থাকবে এই দুই প্রতিযোগিতা আয়োজন করার।

মঙ্গলবার ফিফার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব ছিল না। তাই বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফিফার কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপও ২০২০ মেয়েদের দু’টি বয়সভিত্তিক টুর্নামেন্ট বাতিল করার পক্ষেই মত দিয়েছে। তবে ২০২২ টুর্নামেন্ট দু’টি আয়োজনের অধিকার ২০২০ সালে যাদের হাতে ছিল তাদেরই থাকবে।’

ফিফার এই সিদ্ধান্তে অংশগ্রহণকারী দেশগুলির প্রস্তুতিতে যে অনেকটাই ব্যাঘাত ঘটছে তা বলাই বাহুল্য। কারণ বয়সের বৈধতার কারণে ২০২০ এতদিন প্রস্তুতি নেওয়া ফুটবলারদের ২০২২ গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া নাও হতে পারে। চলতি মাসে শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রাথমিকভাবে পিছিয়ে ২০২১ ফেব্রুয়ারিতে শুরু করার দিন নির্ধারণ করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন