কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়


কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং খেলাটি উদ্বোধন করেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, কেঁড়াগাছির সন্তান ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, ডাঃ সিরাজুল ইসলাম, মোঃ সাবুর আলী ,মাওঃফিরোজ আহমেদ, আক্তারুজ্জামান, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।
খেলায় আটুলিয়া ও কয়লা ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলা শুরুর ৫ মনিটে আটুলিয়া ফুটবল একাদশের ১২ নং খেলোয়াড় হাসানুর একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর খেলার ৯ মিনিটে কয়লার ১০ নং খেলোয়াড় রাব্বি গোল করে সমতা ফেরান। শেষ পর্যায়ে কয়লার ২০ নং খেলোয়াড় মারুফ ও ৭নং খেলোয়াড় সজিব গোল করে ব্যবধান বাড়ান।শেষ সময় পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩–১ গেলে কয়লা ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলাটি পরিচালনা করেন রাশেদ, তাকে সহযোগিতা করেন , রুহুল আমিন ও সাইফুল ইসলাম।
আজ রবিবার একই মাঠে মোকন্দপুর বনাম কাটুরিয়া পরস্পরের মুখোমুখি হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন


