বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন


বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোন জিতে নিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাহাঙ্গীর আলম।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ গিভওয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর বারী। এছাড়া কনটেন্ট ক্রিয়েটর ইয়াছিন আরাফান, ইমরান হোসেন (হাবু), আবিদ হাসান ও সাকিবুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে গিফটওয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় বিলিভার্সের অ্যাডমিন- আউটলেট অপারেশান মো নাসিম রেজা অনিক, সাতক্ষীরা শাখার ম্যানেজার আরিফুল ইসলাম, সহকারী ম্যানেজার হাসিবুর রহমান ফাহিম এবং সিনিয়র এক্সিকিউটিভ মো. নাসিম রেজা অনিকসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ৫০ জন ভাগ্যবান ক্রেতার জন্য আইফোনসহ মোট ৫০টি আকর্ষণীয় উপহারের আয়োজন করা হয়। গিভওয়ের ফলাফলে আইফোনের ভাগ্যবান বিজয়ী হন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন (হাবু) মোবাইল ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে আইফোন জেতার খবর জানান। এ খবর শুনে জাহাঙ্গীর আলম আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকেরা জানান, বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এ গিভওয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিলিভার্সের অ্যাডমিন- আউটলেট অপারেশান মো নাসিম রেজা অনিক।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন


