মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান


মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য কর্মের ওপর এক বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী তুফান কনভেনশন সেন্টার, লেকভিউ-তে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার(১০ অক্টোবর) বিকেল ৪টায় “মৌচাক সাহিত্য পরিষদ, সাতক্ষীরা” এর ব্যানারে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার আব্দুল ওহাব আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম (টুটুল) । তিনি তাঁর বক্তব্যে জাতীয় কবির বিদ্রোহী চেতনা ও সাহিত্যিক অবদান বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবির জীবন ও সৃষ্টির নান্দনিক দিক নিয়ে গভীর ও তাত্ত্বিক আলোচনা করেন সম্মানিত আলোচকদ্বয়— যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ আবু নসর এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
স্থানীয় কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও সফল মিলনমেলায় পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি , মাওলানা আনোয়ারুল হাসান, মুসা করিম,সহ-সভাপতি শেখ মোসফিকুর রহমান মিলটন,প্রভাষক মহিনুর ইসলাম,যুগ্ম সম্পাদক মোঃ মছরুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ,সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, ড.মুফতি আখতারুজ্জামান, সংগীতশিল্পী আবু আফফান রোজ বাবু, কবি পল্টু বাসারসহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রুফাইয়া রহমান মাইসা,শেখ মিফাতাহুল জান্নাত,সানজিদা সুরাইয়া শেফা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন


