রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উড়তি কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলায় ২ জন নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছে। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে কিৎসাধীন রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, মোছা. হামিদা খাতুন (৬৫), লাভলী পারভীন (৩৮) এবং মো. আব্দুল গফুর (৪৩)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল গফুর বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে শনিবার রাতে স্থানীয় আবাদের হাট বাজার থেকে ইন্দারা গ্রামে ফেরার পথে বাড়ি সামনে আগে থেকে ওত পেতে থাকা আমার আপন সেজ ভাই পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উড়তি কিশোর গ্যাংয়ের ৬-৭ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। এতে আমি পাকা রাস্তার পাশে থাকা ড্রেনের মধ্যে পড়ে যায়। আমি আত্মচিৎকারে আমার মা হামিদা খাতুন ও স্ত্রী লাভলী পারভীন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। আমার মাথা লোহার রডের আঘাতে ফেটে যায় এবং বাম হাতের দুইটি আঙুল ভেঙে যায়। আমিসহ আমার মা ও স্ত্রী আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমরা আশংকামুক্ত আছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল (তদন্ত) মারপিটের ঘটনাটি নিশ্চিত করেছেন এবং একটি অভিযোগ হয়েছে বলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান

মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য কর্মেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন