মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নং ওর্য়াড় রুয়ালবিল প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মৃত্তিকা'( সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) আইলা, আম্পানসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এই জনপদের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাথমিক ভিত্তি মজবুত করতে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত হচ্ছে ‘মৃত্তিকা চাইল্ড ডেভেলপমেন্ট স্কুল’। ঝড়-জলোচ্ছ্বাস প্রবণ এই উপকূলীয় এলাকার শিশুদের প্রতিকূল পরিবেশের মধ্যেও নিয়মিত শিক্ষাদান করা হচ্ছে এই বিদ্যালয়ের মাধ্যমে। ঝরে পড়া রোধ এবং মানসম্মত পাঠদানের পাশাপাশি শিশুদের মায়েরাও যাতে সচেতন হন, সেজন্য নিয়মিত মায়েদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে থাকে সংস্থাটি।

সরেজমিনে জানা যায়, দুর্গম এই উপকূলীয় অঞ্চলে শিক্ষার সুযোগ তুলনামূলক সীমিত। অনেক হতদরিদ্র পরিবারের পক্ষে সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো কষ্টসাধ্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিশুদেরকে বিদ্যালয়ের প্রতি আগ্রহী করে তুলতে মৃত্তিকার এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় অভিভাবকেরা জানান, “ঝড়-বন্যার কারণে আমাদের জীবন সবসময় অনিশ্চিত থাকে। ছেলেমেয়েদের পড়াশোনা ঠিকমতো হতো না। কিন্তু মৃত্তিকা সংস্থার স্কুলের কারণে শিশুরা এখন নিয়মিত পড়তে যাচ্ছে এবং পড়াশোনায় আনন্দ পাচ্ছে।”

এই মানবিক কার্যক্রমের বিষয়ে মৃত্তিকা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম জানান, অবহেলিত উপকূলের প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেগবান ও বিস্তৃতি করার পরিকল্পনা রয়েছে তাদের। স্থানীয় সচেতন মহল মনে করছেন, মৃত্তিকার মতো এমন মহতী উদ্যোগে সরকারি ও বিত্তবানদের সহযোগিতা বাড়লে উপকূলীয় এলাকার শিক্ষার চিত্র পুরোপুরি বদলে দেওয়া সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা