শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৬ মাসের নাতিকে ২২ হাজার টাকায় বিক্রি করলেন দাদা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২২ হাজার টাকায় বিক্রি হওয়া ১৬ মাসের শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে তার মা সোনিয়া খাতুনের কোলে তুলে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের এসআই মো. রায়হান। এ ঘটনায় শিশু ক্রেতা আনোয়ার হোসেন রতনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে সোনিয়ার শ্বশুর মো. শাহিন ২২ হাজার টাকায় নাতিকে বিক্রি করে দেন।

পিবিআইয়ের এসআই মো. রায়হান বলেন, ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশুর মা সোনিয়া খাতুনের দেয়া তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতনের বাড়ি থেকে শিশু সাব্বিরকে উদ্ধার করা হয়। পরে শাহজাদপুর থানার মাধ্যমে সোনিয়ার কাছে শিশুটিকে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত শিশুটির দাদাকেও গ্রেফতার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের