শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে যুবকের আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসাদুল ইসলাম (৩৮) নামের এক যুবক।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম একই গ্রামের সাইদ আলী বিশ্বাসের ছেলে। সে পেশায় ট্রাক চালক।

আসাদুল পরিবার নিয়ে ঝিকরগাছায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রবিবার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরধরে আসাদুল দুই সন্তান নিয়ে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাবার বাড়ি হরিহরনগরে চলে আসেন। দুই সন্তান ও নিজ ট্রাকের চাবি বোনের হাতে তুলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের অন্য সদস্যরা সারা রাত খোঁজাখুঁজি করেন। ভোরে বাড়ি থেকে ৫০ গজ দূরের একটি কাঁঠাল গাছের ডালে ঝুলতে দেখা যায় আসাদুলকে। স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে আসাদুলের বাড়িতে খবর দেয়। এই সময় পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আসাদুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মৃত আসাদুল ইসলাম দুই সন্তানের জনক।

ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন, ট্রাক চালক নিহতের ঘটনায় তার মামা আকছেদ আলী বাদী হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা