শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারব হত্যাচেষ্টা মামলার দ্রুত বিচারের দাবিতে সভা

২০১৩ সালে সাতক্ষীরায় দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও তুজুলপুর কৃষক ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা চেষ্টা মামলার দ্রুত বিচারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় সদর উপজেলার তুজুলপুর কৃষক ক্লাবে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস।

তুজলপুর কৃষক ক্লাবের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন আরটিভি’র জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক আজকের সাতক্ষীরার সহ.সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন এবং ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।

ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মোত্তালিব, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ফারুক রাজ, জাহাঙ্গীর আলম লিটন, শফিকুর রহমান, এসএম শাহিনুর রহমান শাহিন, জাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা ২০১৩ সালে তৎকালীন জামায়াত-শিবিরের নৃশংস নাশকতার শিকার সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা মামলার দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন