শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা উপজেলা ও জেলার শ্রেষ্ঠ “জয়িতা” সম্মাননা পেলেন জ্যোৎস্না আরা

সাতক্ষীরা উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ “জয়িতা” সম্মাননা পেলেন জ্যোৎস্না আরা।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্বে) একেএম শফিউল আযম।

“মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের” উদ্যোগে দেশব্যাপী পরিচালিত “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী “ক্যাটাগরিতে সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর জ্যোৎস্না আরা।

“আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস” ২০২০ উদযাপন উপলক্ষ্যে, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শ্রেষ্ঠ “জয়িতা” সম্মাননা প্রদান করা হয়।

সাতক্ষীরার শিশু ও নারী সমাজের ভাগ্যোন্নয়নে এবং সুবিধা বঞ্চিত নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সময়ে নারী নেতৃত্বের বিকল্প নেই। গরিব দুঃখী অসহায় মানুষের প্রাণের নেত্রী সততা, যোগ্যতার বিচারে সাতক্ষীরার কৃতি সন্তান গণ মানুষের প্রিয় মুখ নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্নিকন্যা’ জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার (সংরক্ষিত) ১, ২ ও ৩ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর জ্যোৎস্না আরা।

তিনি ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন। কলেজ ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আহবায়ক, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস