সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল্লাহর যেসব নেয়ামত অস্বীকার করতে পারবে না মানুষ

মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো ‘স্বাধীনতা’। আল্লাহ তাআলাই মানুষকে স্বাধীন করে দুনিয়াতে পাঠিয়েছেন। কর্ম সম্পাদনের স্বাধীনতা দান করেছেন। কোনো ব্যক্তি যদি কারো পরাধীনও হয়, সে ব্যক্তিও তার শারীরিক অঙ্গ পতঙ্গের স্বাধীনতার মতো মহান নেয়ামত ভোগ করেন। আল্লাহর এসব নেয়ামত কোনোভাবেই অস্বীকার করতে পারবে না মানুষ।

এভাবে স্বাধীনতা লাভের নেয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সুরা-রাহমানে একাধিকবার এদিকে ইঙ্গিত করেই প্রশ্ন রেখেছেন যে- তুমি তোমার রবের কোন কোন অবদানকে (নেয়ামতকে) অস্বীকার করবে?

স্বাধীন কিংবা পরাধীন ব্যক্তির জন্য তার হাত, পা, চোখ, জিহ্বা, ঠোঁট, কান ও নাকের মতো ইত্যাদি অঙ্গগুলো অনেক বড় নেয়ামত। আর তা ব্যবহারে মানুষ স্বাধীনতা লাভ করেছেন।

সুতরাং যারা এ সব অঙ্গগুলোকে মহান আল্লাহর নির্দেশ মোতাবেক কাজে লাগাবে, তারাই আল্লাহর কাছে সফলকাম হিসেবে সাব্যস্ত হবেন।

হাত ও পা দ্বারা সত্য ও ন্যায়ের পথা চলা, চোখকে ন্যয় ও সঠিক পথে পরিচালিত করা, ঠোঁট ও জিহ্বা দ্বারা আল্লাহর বিধানের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়াসহ প্রত্যেক অঙ্গগুলোর যথাযথ হক আদায় করা জরুরি।

আল্লাহর দেয়া চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, প্রশান্তি লাভে ঘুমনো, প্রয়োজনে হাটা-চলা ও কথা বলা, শ্বাস-প্রশ্বাস গ্রহণের ইত্যাদি স্বাধীনতা প্রতিটি ব্যক্তির একান্তই নিজের। আর এ সবই মানুষের জন্য মহান প্রভুর অনেক বড় নেয়ামত।’ যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।

এ কথা সবারই জানা যে, মানুষের এসব অঙ্গগুলো দ্বারা মহান আল্লাহর নেয়ামতরাজি গুণেও শেষ করতে পারবে না। এ কথা ঘোষণা দিয়ে মহান আল্লাহ বলেন-

‘যদি তুমি মহান আল্লাহর দেয়া নেয়ামতগুলো গণনা করার ইচ্ছা কর তবে তা কখনো গণনা করে শেষ করতে পারবে না।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৪)

এভাবে আল্লাহ তাআলা মানুষকে অগণিত অসংখ্য নেয়ামত প্রকাশ্যে এবং গোপনে দান করছেন। এমন অনেক নেয়ামত রয়েছে, যে নেয়ামতের কথা মানুষ কল্পনাও করতে পারে না। যা রয়েছে অপ্রকাশ্য। সে ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন এভাবে-

‘তোমরা কি দেখ না! নিশ্চয় আল্লাহ তোমাদের (উপকারের) জন্য আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে তা নিয়োজিত করেছেন। আর তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও গোপন নেয়ামতকে ব্যাপক করে দিয়েছেন। (অথচ) মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে, জ্ঞান, হেদায়েত ও আলোদানকারী কিতাব (কুরান) ছাড়া।’ (সুরা লোকমান : আয়াত ২০)

সুতরাং মানুষের উচিত শুধুমাত্র প্রকাশ্য শারীরিক বড় অঙ্গগুলোর শুকরিয়া আদায় করা। এ অঙ্গগুলো নিয়ে চিন্তা গবেষণা করে তার বিধান পালনে নিজেদের নিয়োজিত করা।

আল্লাহ তাআলার সেরাদান হাত-পা, চোখ, কান, নাক, জিহ্বা, ঠোঁটসহ প্রতিটি অঙ্গকে স্বাধীনভাবে ব্যবহারের যে নেয়ামত দান করেছেন, তার শুকরিয়া স্বরূপ আল্লাহর বিধান পালন ও ইবাদত বন্দেগিতে নিজেদের নিয়োজিত করা ঈমানের একান্ত দাবি। এ কারণেই আল্লাহ তাআলা সুরা যারিয়াতের ২০ ও ২১নং আয়াতে উল্লেখ করেছেন-

‘সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে। (এমনকি) তোমাদের নিজেদের মধ্যেও। তোমরা কি সেসব (নেয়ামত) দেখতে পাও না।’

আর এ কারণেই আল্লাহ তাআলা মানুষকে বার বার প্রশ্ন করেছেন-

সুতরাং (হে বান্দা!) তুমি তোমার প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে স্বাধীনতার মতো মহান নেয়ামত ভোগ করার পাশাপাশি কুরআন বিধি-বিধান স্বাধীনভাবে পালনের তাওফিক দান করুন। তাঁর সব নেয়ামতের শুকরিয়া আদায় করে পরকালীন জীবনের চূড়ান্ত সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক