রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাখির সাথে এ কোন নিষ্ঠুরতা

গত সাত বছর ধরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরের কড়ই গাছগুলোতে বাস করে আসছে শামুকখোল পাখি। সেই পাখি তাড়াতে বিশাল আকৃতির কড়ই গাছ কাটার নির্দেশ দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। রামেকে বেশ কয়েকটি গাছে দশ হাজারেরও বেশি শামুকখোল পাখি বসবাস করে আসছিল।

জানা গেছে, এই গাছে বাসা বেঁধে থাকা শামুকখোল পাখিরা হাসপাতালে সেবা নিতে আসা মানুষের গায়ে পায়খানা করে দিচ্ছে। এ কারণে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে আনসার সদস্যদের এই গাছ কাটার নির্দেশ দেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদিন। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে ছবি তুলতে গেলে বাধা দেয় আনসার সদস্যরা। পরে সাংবাদিকদের পরিচালকের কাছে ধরে নিয়ে যান। বাকবিতণ্ডার আধাঘণ্টা পর কর্তৃপক্ষের আদেশে আনসার সদস্যরা চলে যায়। এসময় গাছ কাটা বন্ধ করে দেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে মুঠোফোনে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদিন জানান, গাছ নয় ডাল কাটছিলেন তারা। হাসপাতাল কখনও পাখির অভয়ার‌ণ্য হতে পারে না উল্লেখ করে তিনি বলেন এটি হাসপাতালের কনসেপ্টের সঙ্গে যায় না। শামুকখোল পাখির পায়খানার সমস্যা থেকে বাঁচতে শৌচাগারের সামনে আরও একটি গাছের ডাল কাটা হবে জানান তিনি।

সরকারী এই হাসপাতালের গাছগুলোতে কয়েক বছর ধরে আশ্রয় নিয়ে আসছিলো দশ হাজারেরও বেশি শামুকখোল পাখি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক