সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত-পাকিস্তানেও মিলল করোনার নতুন ধরন

প্রথমবারের মতো কোভিড-এর নতুন ধরন শনাক্ত হল ভারত ও পাকিস্তানে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুই দেশই শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এদের সবাই সম্প্রতি যুক্তরাজ্য থেকে এসেছে।

এর মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে ৬ জনের দেহে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়। সম্প্রতি তারা ছয়জনই ব্রিটেন থেকে ভারতে আসেন। তিনজন ব্যাঙ্গালুরু, দুজন হায়দারাবাদে এবং অন্যজন পুনেতে অবস্থান করছেন। তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় সহায়তায় আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তারা হোম কোয়ারাইন্টেনে আছেন।

গেল ২৫ নভেম্বর এবং ২৩ ডিসেম্বর দু দফায় যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী বিমানে ভারতে আসেন। এদের মধ্যে ১১৪ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

অন্যদিকে পাকিস্তানেও যুক্তরাজ্য ফেরত কয়েকজনের দেহে নতুন ধরনের করোনা ধরা পড়েছে। সিন্ধু প্রদেশের স্বাস্থ্য দফতর যুক্তরাজ্য ফেরত ১২ জনকে পরীক্ষা করালে তিনজনের শরীরে নতুন ধরন শনাক্ত হয়। দেশটিতে এই প্রথম নতুন ধরনের অস্ত্বিত পাওয়ায় বেশ তৎপর হয়ে উঠেছে পাকিস্তান সরকার।

চলতি মাসে যুক্তরাজ্যে কোভিড-এর নতুন ধরনের অস্ত্বিত পাওয়া যায়। ভাইরাসটি স্বাভাবিকের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রমিত করতে পারে, এমন খবরে ব্রিটেনের সঙ্গে আকাশ, স্থল এবং নৌ-পথে যোগাযোগ বন্ধ করে দেয় ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালিসহ বিশ্বের অনেক দেশ।

তবে নতুন ধরন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এর বিস্তার ঠেকাতে বিশেজ্ঞরা কাজ করছে বলেও জানায় সংস্থাটি।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী