বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বড় ছেলে’র ৩ মিলিয়ন ভিউ ১২১০ দিনে!

২০১৭ সালের ঈদের বিশেষ টেলিফিল্ম ‘বড় ছেলে’ টেলিভিশনে প্রচারের পর ঐ বছরের ৫ সেপ্টেম্বর ইউটিউবে প্রচার হয়।

মিজানুর রহমান আরিয়ানের মর্মস্পর্শী গল্পে নির্মিত ‘বড় ছেলে’ টেলিফিল্মটি ইতোমধ্যে ইউটিউবে রেকর্ড সংখ্যক ৩ কোটি ভিউ পার করেছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

অভিনেতা অপূর্ব সবাইকে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন, “আলহামদুলিল্লাহ সবার প্রিয় ‘বড় ছেলে’ নাটকটি ৩ কোটি ভিউ অর্জন করলো৷ ‘বড় ছেলে’ নাটকের পুরো টিম ও সকল ফ্যানদের অনেক অনেক অভিনন্দন।”

মেহজাবিন চৌধুরীও অভিনন্দন জানান সকল ভক্তদের।
বাংলা নাটক ইতিহাসে সর্বপ্রথম ৩০ মিলিয়ন ভিউ’স এর মাইলফলক গড়ে বড় ছেলে; যে মাইলফলক এখনো অন্য কোনো নাটক/টেলিফিল্ম স্পর্শ করতে পারে নি।

ইউটিউবে প্রচারের পরও অসংখ্য দর্শকদের অনুরোধ রাখতে ‘চ্যানেল নাইন’ ঐসময় টানা ৩ দিন বিরতিহীন ভাবে নাটকটি পুনরায় সম্প্রচার করে; যা বাংলা নাটক ইতিহাসে বিরল রেকর্ড। এই টেলিফিল্মে দেখানো হয় একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে পরিবারের দায়িত্ব পালনের কারণে বিসর্জন দিতে হয় নিজের ভালোবাসাকেও। মূল চরিত্রে অভিনয় করেন এ সময়ের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী।

‘বড় ছেলে’র চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অপূর্ব ‘বড় ছেলে’ নামেই নতুন পরিচয় পেয়েছেন ভক্তদের কাছে। অন্যদিকে ‘আদর্শ’ গার্লফ্রেন্ড হিসেবে মেহজাবিনও কম যান না। এই দুই তারকার স্মরণীয় কাজ হয়ে রইলো ‘বড় ছেলে’।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস