সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা: সাফাই সাক্ষী-যুক্তিতর্ক বুধবার

কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (৩০ ডিসেম্বর) আসামিপক্ষের সাফাই সাক্ষী ও যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে সুনির্দিষ্ট কারণ ছাড়াই আদালতে অনুপস্থিত থাকায় তিন আসামির বিরুদ্ধে জামিন বাতিল করে গ্রেফতারি পরওয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে।

সরকারিপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ১৮ বছর ধরে তারা এ মামলা পরিচালনায় বাধাগ্রস্ত করেছেন। আজও তারা একই কাজ করেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে আদালত পাড়ায় অন্যান্য দিনের চেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। সকাল ১১টার মধ্যে উভয়পক্ষে লোকজন আদালতে হাজিরও হন।

আসামিপক্ষে এ সময় শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. মিজানুর রহমান পিন্টু প্রমুখ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর জানান, ১৮ বছর তারা এই মামলাটি পরিচালনায় বাধাগ্রাস্ত করেছেন। আজও ৩৪২ না করে তারা বাধা দিয়েছে। আদালত ৩৪২-এর কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন। কোনো প্রকার ডাক্তারি সার্টিফিকেট ছাড়াই তিন জন আসামি অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

এ মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সরকারপক্ষের সাক্ষী সমাপ্ত করেছেন আদালত বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষণের শিকার তাকে দেখতে যান। হাসপাতাল থেকে ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া বিএনপি অফিসের সামনে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ অভিযোগ উঠে তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৭০/৭৫ জনের নামে থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল