সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস ভয়াবহ ক্যান্সারে পরিনত হয়েছে’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক ভয়াবহ ক্যান্সারে পরিনত হয়েছে। এই ক্যান্সার প্রতিরোধে রাষ্ট্রীয় ও সামাজিক আন্দোলনের কোন বিকল্প নাই।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজী আফে ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্রোগে “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে-উন্নত বাংলাদেশ বিনর্মানে মাদক-স্ত্রাস-জঙ্গিবাদ-ঘুষ-দুর্নীতি মুক্ত সমাজ গড়ার দাতিতে” আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে জাতীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্র্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ যুগ্ম মহাসচিব ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানী সভাপতি মোসতাক আহমেদ, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ূন কবির, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার যুগ্ম সম্পাদক আনন্দ কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা মো. আউয়াল মিয়া, নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ।

কর্মসূচীতে নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর ও টেকসই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরকে কলুষিত করে তুলেছে। দুর্নীতিগ্রস্ত সমাজে প্রতিটি মানুষকে তাঁর প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হয় না। দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয় বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার চেতনা সৃষ্টি করতে হবে।

ন্যাপ মহাসচিব বলেন, আমাদের জাতীয় অহঙ্কার স্বাধীনতার সূবর্ণ জয়ন্তির বছরে আমাদের শপথ নিতে হবে শেরে বাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা ভাসানী, হোসেন শহীদ সোরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দুর্নীতি, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার।

তিনি বলেন, উগ্র ধর্মীয় মৌবাদ-ধর্ম বিদ্বেষী মৌলবাদি দুই অপশক্তিই রাষ্ট্র ও সমাজেচর জন্য হুমকি। স্বাধীনতার সবর্ণ ঝয়ন্তির বছরে এই দুই অপশক্তির বিরুদ্ধেই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার কোন বিকল্প নাই।

মুক্তিযোদ্ধা এম এ জলিল বলেন, শুধু দুর্নীতিবাজদের আইনের আওতায় এনেই দুর্নীতি প্রতিরোধ করা যাবে না। বরং এর জন্য আইনগত ব্যবস্থার পাশাপাশি সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন দরকার। সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলনের পাশাপাশি ধর্মীয় আইন-কানুন বিষয়ে প্রচার, নৈতিকতার প্রচার ও ভালো কাজের অভ্যাস গড়ে তুলতে হবে।

ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের দুর্নীতি, সন্ত্রাস, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। তাদেরকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান মিন্টু বলেন, সরকার পতন আন্দোলনের লক্ষে অপশক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের আইনের আওয়াতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক