রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিবিয়ায় শ্রমিক নিয়োগ

পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি!

যুদ্ধবিধস্থ দেশ লিবিয়ায় নানা সংকটে থাকতে থাকতে অতিষ্ঠ লিবিয়া প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য দেশের সরকারি বেসরকারি ভাবে অবস্থানরত শ্রমিকরা। এমনকি খুদ লিবিয়ান নাগরিকরাও বহু দুর্ভোগ ও দুরাবস্থার জীবন যাপন করছেন।
কাগজে কলমে আলোচনা বৈঠকে নানা সমস্যা সমাধানের চমকপ্রদ তথ্য ও আশার আলো দেখতে এবং শুনতে পেলেও সত্যিকার অর্থে কোনো ফল পাওয়া যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করে নানান উপমা ব্যবহার করছেন লিবিয়া এসব প্রবাসীরা।

সম্প্রতিকালে জাতীয় সমঝোতা সরকারের (জিএনএ) বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সায়ালা ও লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ ইস্কান্দারের বিদায় সফরের বৈঠকে জনসেবা এবং স্বাস্থ্য ও বেসরকারী খাতে বাংলাদেশী কর্মী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ সূত্রে উঠে আসা তথ্যে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে তার জন্য উভয় পক্ষই প্রশংসা বিনিময় করেছেন বলে জানা গিয়েছে।
আর সেখানেই বিপত্তিতে, প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আলোচনা সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রবাসী বাংলাদেশীদের মন্তব্য,কখনো মেঘ কখনও রোদ ওই অনিরাপদ লিবিয়ায় নানা সঙ্কটে রয়েছেন পুরাতন নতুন হাজার হাজার শ্রমিক। অনেকেই ফ্রি ভিসা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম( IOM) এর মাধ্যমে দেশে ফিরে গেছেন। যারা আছেন তাদের এখনও ভাল কোনও গতি ও জীবন মান স্বাভাবিক হয়নি। আর সে ব্যপারেও তেমন কোন আলোচনা না করেই, নতুন শ্রমিক নেয়া দেয়া বিষয়ে আলোচনা করছেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ ইস্কান্দার সে দেশের (সায়ালা) সংশ্লিষ্টদের সাথে। এটা অনুচিত এমনটাই মন্তব্য করে, পুরান পাগলে ভাত পাইনা নতুন পাগলের আমদানি উপমা ব্যবহার করেছেন প্রবাসী বাংলাদেশীরা।
এমনকি অনেকেই লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসকে পুরাতন অকেজো মন্দির বলে আক্ষা দিয়ে বলছেন, দূতাবাসে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা প্রবাসী বাংলাদেশীদের তেমন কোন উপকারে আসে না বরং সেবার নামে সরকারি বেসরকারি প্রবাসী সংস্থার অর্থ লুটেপুটে খেয়ে নিজেদের আখের গোছায়। যদিও কিছু করে সোসাল মিডিয়ায় প্রকাশ পায় সেটা নেহাত দায়সারা বলে দাবি করেছেন লিবিয়া প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা।

এমনকি নানান সংকটের লিবিয়ায় ওসব দালালদের ধোঁকায় যেন প্রবেশ না করেন সে বিষয়ে অনুরোধসুরে নিষেধ করেছেন অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের